সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে এক বর্ণাঢ্য আলোচনা সভার মধ্য দিয়ে।

সভা শেষে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব-কে ফুলেল শুভেচ্ছা জানায় সংগঠন ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’। ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সংগঠনের সভাপতি কবি সাহানা সুলতানা, সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা, এবং সাংগঠনিক সম্পাদক অভিনেতা জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, ঐক্য মঞ্চের শীর্ষ নেতা রফিকুল ইসলাম বাবলু, এবং জেএসডির সাংগঠনিক সম্পাদক এস এম শামসুল আলম নিক্সনসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ। জেএসডির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের রাজনীতিতে জেএসডি সব সময় ন্যায়, গণতন্ত্র ও সামাজিক ন্যায্যতার পক্ষে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা দেশজুড়ে সাংগঠনিক শক্তি পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, “জেএসডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রগতিশীল ও সাহসী ভূমিকার প্রতীক। স্বাধীনতার চেতনাকে ধারণ করে জাতি গঠনে জেএসডি যে অবদান রেখেছে, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”

সংগঠনের সভাপতি কবি সাহানা সুলতানা বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সকল নাগরিক সমান মর্যাদা ও সুযোগ পাবেন। জেএসডি সেই গণতান্ত্রিক চেতনার ধারক।”

অভিনেতা জাহাঙ্গীর আলম বলেন, “সংস্কৃতি, সাহিত্য ও রাজনীতির সমন্বয়ে জাতি এগিয়ে যেতে পারে। জেএসডি সবসময় সেই মানবিক মূল্যবোধে বিশ্বাসী।”

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক প্রেক্ষাপট, ২ মার্চের পতাকা উত্তোলনের তাৎপর্য এবং জেএসডির রাজনৈতিক যাত্রাপথ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভার শেষে উপস্থিত সবাই জেএসডির প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



লাইক করুন