বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বছরব্যাপী কর্ম মূল্যায়নে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায় সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ

ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্

Oplus_131072

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে। নব্বইয়ের দশকে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, তার প্রভাব ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে পড়েছিল। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ছাত্ররা যেদিকে যাচ্ছে, জাতীয় নির্বাচন সেভাবেই চিন্তা করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে জুলাইয়ের পর কোনো নির্বাচন হয়নি। প্রথম নির্বাচন হয়েছে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন। এসব নির্বাচনের মধ্য দিয়ে জাতি একটি নতুন বার্তা পেয়েছে। আমরা মনে করি, এ ধরনের একটি বার্তা এবং এ ধরনের একটি কালচার জাতীয় নির্বাচনে পাওয়া যাবে, ইনশাআল্লাহ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তিনি বলেন, এখনো শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে বলে মনে হয় না। কিছু কিছু জায়গায় কিছু কিছু রাজনৈতিক দল তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আমরা তাদের স্পষ্ট বার্তা দিতে চাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যক্রম করা হচ্ছে। জুলাইয়ের পর বাংলাদেশে এ রকম আর কেউ বাস্তবায়ন করতে পারবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্প্রতি প্রকাশিত এক জরিপে জামায়াত ৩৩ শতাংশ, বিএনপি ৩৪ শতাংশ ও এনসিপি ৭ শতাংশ সমর্থন পেয়েছে—এ বিষয়ে তিনি বলেন, জরিপের ফলাফল অবশ্যই আছে। কিছু কিছু সংস্থা ছাত্র সংসদ নির্বাচনের আগে জরিপ করেছিল এবং সেই জরিপের ফলাফল আমরা পেয়েছি। তারাই এসব জরিপ করেছে। জরিপের বিষয়ে আমরা যেটি মাথায় রাখি, এসব জরিপ দেখে মনে হয়েছে এর ইফেক্টটিভনেস আছে। এখন বিএনপির নেতৃত্বে কিছু দল ও জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলো জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে। এই দুই ভাগে আমরা একটি হাড্ডাহাড্ডি নির্বাচন প্রত্যাশা করছি।

এছাড়াও গণভোট নিয়ে ছাত্রশিবির দেশের বিভিন্ন স্থানে প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান তিনি। জামায়াত ক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষা, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন বিষয়ে কাজ করার কথাও বলেন। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, সহকারী দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আনিস আহমেদ, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলীসহ আরও অনেকে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের ছেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। কয়েকদিন আগে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম নিজ এলাকায় সফর।



লাইক করুন