বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি

সাধারণে অসাধারণ নোবেলজয়ী ড. ইউনূস–সোহাগ

বর্তমান বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাতিকে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা জানাতে প্রেস কনফারেন্স করেছেন। অতি জাকজমতা নেই, নেই ব্যয়বহুল বিলাসী ডেকরেশন।শুধু টেবিলের উপরে রাখা মাত্র দুটি গামছা, ২ টি কাগজের চরকি, সম্ভবত পাটের তৈরি একটি চটে শুভ নববর্ষ ১৪৩২ লেখা, দুই সাইডে জোড়াখানেক হাতপাখা আর পিছনেও প্রকৃতি আর সবুজ গাছপালার মাঝে শুভেচ্ছা লোগো দিয়েই কী সুন্দর জাতির উদ্দেশ্যে সুন্দর নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়ে জাতির সামনে ভাষণ দিলেন।

 

তিনার প্রতিটি বক্তব্যে কারো সমালোচনা নেই, কটু কথা নেই‌ শুধু মায়াভরা, আবেগ ভরা কন্ঠে এই দেশ ও দেশের মানুষকে নিয়ে ভাবনা। বিশ্বের দরবারে স্বাধীন বাংলাদেশকে সম্মানের সহিত তুলে ধরতে, জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও দেশের সামগ্রিক কল্যাণে যতটুকু পারা যায় কম খরচে, সৎভাবে, জবাবদিহিতা নিশ্চিত করে অবিরাম কাজ করে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অধ্যাপক ইউনুস স্যার। দেশের প্রতি, দেশের জনগণের প্রতি ভালোবাসা থেকে তিনার এই কার্যক্রমগুলো আগামীতে ক্ষমতায় আসতে যাওয়া সকল রাজনৈতিক দল ও নেতাকর্মীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

বাংলা নববর্ষে পরিবর্তনের হাওয়া ছুঁয়ে যাক সবার মাঝে। স্বৈরাচার, ফ্যাসিবাদ মুছে যাক। শুভ নববর্ষ।

 

লেখা ও শুভেচ্ছান্তেঃ

মোঃ সোহাগ আলী 

( উদ্যোক্তা, মিডিয়া ও মানবাধিকার কর্মী )

পহেলা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।

১৪ ই এপ্রিল, ২০২৫



লাইক করুন