মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

পাহারাদারকে বেঁধে কলেজ শিক্ষকের খামার থেকে ৭ গরু চুরি

Oplus_0

স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গভীর রাতে গরুর খামারে কাজ করা দুই কর্মীকে বেঁধে ফেলে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। খামারের মালিকের দাবি, চুরি যাওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ জুন) রাত আড়াইটায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী গ্রামে কলেজশিক্ষক প্রভাষক আবুল কালাম আজাদের খামারে। তিনি ওই গ্রামের আলহাজ্ব শামসুল হক মাষ্টারের ছেলে।

খামারে কর্মরত দুই ব্যক্তি নিয়মিত গরুগুলোর পরিচর্যা ও পাহারার দায়িত্বে ছিলেন। আনছার জানান, “রাত আনুমানিক আড়াইটার দিকে প্রথমে একজন আসে, পরে আরও ৯ জন ঢুকে পড়ে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা আমাদের হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে রাখে। একজনকে মারধরও করে। হুমকি দেয়, চিৎকার করলে মেরে ফেলা হবে। সকালে খামার মালিক এসে আমাদের উদ্ধার করেন।”

খামারের মালিক আবুল কালাম আজাদের বাবা শামসুল হক বলেন, “আমার ছেলে ঠাকুরগাঁওয়ের একটি কলেজের শিক্ষক। গ্রামের বাড়ি থেকে খানিকটা দূরে গরুর খামারটি চালায়। ওই রাতে কে বা কারা দেয়াল ভেঙে খামারে ঢুকে কর্মীদের বেঁধে রেখে ৭টি গরু চুরি করে নিয়ে যায়। খামারে মোট ২১টি গরু ছিল। তারা ৯টি গরু নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ২টি ছুটে যায়। গরুগুলোর বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।”

আবুল কালামের দুলাভাই লিটন বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। এই সংঘবদ্ধ চোরচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। ওদের শনাক্ত করে শাস্তির আওতায় আনলে চুরির প্রবণতা কমবে।”

খামার মালিক আজাদ জানান, বালিয়াডাঙ্গী থানায় এ বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ যাতে দ্রুত আমার গরুগুলো উদ্ধার করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি অভিযোগ দিয়েছে বালিয়াডাঙ্গী থানায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



লাইক করুন