শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

বালিয়াডাঙ্গীতে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

আব্দুল্লাহ আল নোমান নিজস্ব প্রতিবেদক –

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। সোমবার (৩০ জুন) উপজেলার ধনতলা ইউনিয়নের জোতপাড়া গ্রামে দিবসটি উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ,ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা যায়।

এসময় উপস্থিত ছিলেন,আদিবাসি প্রতিনিধি সুচিত্রা রাণী, বানাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গায়েন সরেন,আদিবাসি প্রতিনিধি আরতি সরেন, ইএসডিও প্রতিনিধি খাইরুল ইসলাম,মিঠু দাস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সভায় আরতি সরেন বলেন,আদিবাসিদের অধিকার রক্ষার জন্য সিধু কানু বিদ্রোহ করেন তাই আমাদের ও লড়াই করে বাঁচতে হবে।
গায়েন সরেন বলেন, ভারতের ঝাড়খন্ড থেকে প্রথমে সিধু কানু অধিকার রক্ষার জন্য বিদ্রোহ করেন। সিধু কানু বীরদের মত সকল জুলুম নিপীড়নের শিকড় উপড়ে ফেলতে হবে। আদিবাসিদের নিজেদের অধিকার পাওয়ার জন্য উপজেলায় যোগাযোগ বাড়াতে হবে এবং শিশুদের স্বশিক্ষায় শিক্ষিত করতে হবে।

কার্যক্রমের উদ্দেশ্য হলো দিবসটির তাৎপর্য তুলে ধরা ও আদিবাসিদের অধিকার সম্পর্কে সচেতন করা



লাইক করুন