সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

‘মন যে বোঝে না’ মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর

বিনোদন সংবাদ:

ইমপ্রেস টেলিফিল্ম-এর প্রযোজনায় মোসাঃ আয়শা সিদ্দিকার পরিচালনায় আসছে এক হৃদয়ছোঁয়া রোমান্টিক ও পারিবারিক গল্প ‘মন যে বোঝে না’।

বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি ৭ নভেম্বর ২০২৫ তারিখে মুক্তি পেতে চলেছে। চলচ্চিত্রটিতে দুর্দান্ত অভিনয় করেছেন তমা মির্জা, আরিফিন শুভ, তারিক আনাম খান, মনিরা মিঠু, হাসান মাসুদ, রেহানা জনি, কাবিলা (হুমায়ুন কবির)।

দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা মোসাঃ আয়শা সিদ্দিকা। প্রযোজক ফরিদুর রেজা সাগর।

এটি একটি নিটোল পারিবারিক আবহের সাথে এক গভীর রোমান্টিক অনুভূতির মিশ্রণে তৈরি কাহিনী। দর্শকদের জন্য একটি আবেগপূর্ণ, পারিবারিক বন্ধন এবং হৃদয়ের কথা বলা এই গল্পটি হতে যাচ্ছে এই বছরের অন্যতম আকর্ষণীয় চলচ্চিত্র।

‘মন যে বোঝে না’ – এই নামের মাঝেই লুকিয়ে আছে গভীর এক অনুভূতি, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে ছাড়পত্র দিয়েছে। আরও বিস্তারিত খবর এবং ট্রেলার প্রকাশের জন্য চোখ রাখুন!



লাইক করুন