সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

মাদরাসায় চাঁদা দাবির অভিযোগে এলাকাবাসী ও শিক্ষকদের মানববন্ধন। 

নিজস্ব প্রতিবেদকঃ

 

ঠাকুরগাঁওয়ে নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে সাদ্দাম নামে স্থানীয় এক ব্যাক্তির বিরুদ্ধে। এরই প্রতিবাদে একটি মানববন্ধন করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকাবাসীরা।

 

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ২৯ মাইল এলাকায় অবস্থিত নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সামনের এই মানববন্ধন পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে ওই মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সভাপতি পদ চেয়ে বসেন। সভাপতির দিতে মাদরাসা কর্তৃপক্ষ অপারগতা দেখালে সাদ্দাম ১০ লক্ষ চাঁদা দাবি করেন। সভাপতির পদ ও চাঁদা না দেওয়ায় সাদ্দাম হোসেন মাদরাসা নিয়ে ভূয়া তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ সাদ্দাম হোসেনের বিচার দাবি করেন।

 

তবে সাদ্দাম হোসেনের দাবি, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তাঁর মিথ্যা বানোয়াট। তাঁরা অবৈধভাবে মাদরাসা করেছে। তাদের কোন কাগজ নেই। এবিষয় গুলো নিয়ে কথা বলতে গেলে তাঁরা এখন ভাড়া করে লোক এনে আমার নামে চাঁদা দাবির মিথ্যা মানববন্ধন করেছে।



লাইক করুন