শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান, দুই পরিবহনকে জরিমানা

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁওয়ে ঈদ যাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযান পরিচালনা করে দুই পরিবহনকে জরিমানা করা হয়। রোববার (১৫ জুন) বিকাল ৪ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী।

ঠাকুরগাঁও আর্মি ক্যাম্পের সেনাবাহিনী জানায়, খোঁচাবাড়ি বাসস্ট্যান্ডে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিষয়ে তথ্য পাওয়া পরবর্তীতে, উল্লিখিত স্থানে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর টহলের সহায়তায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা। মোবাইল কোর্টে দিগন্ত পরিবহন এবং রংতুলি পরিবহন বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৫০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনায় সহায়তা করে।

ঈদ ছুটির সময় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এমন পদক্ষেপ নেওয়ায় স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছেন।



লাইক করুন