বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

কোরবানি ঈদকে ঘিরে বাজার মনিটরিং, ৩ ব্যবসায়ীকে জরিমানা

Oplus_131072

স্টাফ রিপোর্টার :

কোরবানির ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং শুরু করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার ( ২৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চাড়োল ইউনিয়নের ঐতিহ্যবাহী পশুর হাট লাহিড়ী বাজারে বাজার তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না রাখার অভিযোগে দুইজন মাংস ব্যবসায়ী এবং একজন মসলা ব্যবসায়ীকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনেক ব্যবসায়ীকে সতর্কও করা হয়।

মনিটরিং কার্যক্রমে ইউএনও’র সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ও আনসার সদস্যরা।

ইউএনও পলাশ কুমার দেবনাথ বলেন, “ঈদ উপলক্ষে উপজেলার সব বাজার মনিটরিং করা হচ্ছে। দোকানে মূল্য তালিকা টানানো এবং সঠিক ওজন নিশ্চিত করতে বলা হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কার্যক্রম ঈদের আগ পর্যন্ত চলবে।”

এর আগে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজার, কালমেঘ বাজার, আধারদিঘী বাজার, কুশলডাঙ্গী বাজারসহ বেশ কয়েকটি বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।



লাইক করুন