বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

ঠাকুরগাঁওয়ের ১০০০ কেজি ওজনের ‘কালা বাবু’র দাম ৬ লাখ টাকা

স্টাফ রিপোর্টার:
রঙে কালো, দেহে পাহাড়—ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কোরবানির হাট মাতাতে প্রস্তুত ১,০০০ কেজি ওজনের বিশালাকৃতির গরু ‘কালা বাবু’। শান্ত স্বভাবের এই গরুকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামের শত শত মানুষ। আসন্ন ঈদুল আজহায় এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৬ লাখ টাকা।

পুরো শরীরজুড়ে কালো রঙ ও বিশাল আকৃতির কারণে গরুটির নাম রাখা হয়েছে ‘কালা বাবু’। গরুটির মালিক রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের হোটেল ব্যবসায়ী মনোয়ার হোসেন। তিনি জানান, দেড় বছর আগে গ্রামের এক কৃষকের কাছ থেকে ফ্রিজিয়ান জাতের কালো বাছুরটি কিনেছিলেন। তারপর থেকেই সন্তানস্নেহে লালন-পালন করে বড় করেছেন।

মনোয়ার হোসেন বলেন, “প্রতিদিন কাঁচা ঘাস, চালের কুড়া, ভুসি, খৈল, ভুট্টা ও অ্যাংকর খাওয়ানো হয়। খরচ হয় প্রায় ৭০০ টাকা। দিনে ২-৩ বার গোসল করাই পাইপ দিয়ে। গরমে আরাম দিতে ফ্যান চালানো হয়, আর মশা তাড়াতে প্রতিদিন চারটি কয়েল জ্বালাতে হয়।”

কালা বাবুকে ঘিরে এখন এলাকায় ব্যাপক আলোচনা। স্থানীয়রা বলছেন, এটি হতে পারে রাণীশংকৈল উপজেলার সবচেয়ে বড় গরু।
এবারের কোরবানিতে গরুটি বিক্রি করে দিতে চান মনোয়ার। দাম চেয়েছেন ৬ লাখ টাকা। তিনি বলেন, “যারা কিনতে আগ্রহী, তারা বাড়িতে এসে কিংবা হাটে গিয়ে দেখে শুনে দাম করতে পারবেন।”

গরুটি আগামী রবিবার উপজেলার সবচেয়ে বড় পশুর হাট নেকমরদ বাজারে তোলা হবে। আগ্রহীরা চাইলে সরাসরি ০১৭১৯-৩৪৬৬১৮ নম্বরে যোগাযোগ করেও গরুটি কিনতে পারেন।

রাণীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত বলেন, “আমাদের জানা মতে, মনোয়ার হোসেনের ‘কালা বাবু’ গরুটিই এখন পর্যন্ত উপজেলায় সবচেয়ে বড়। এটি কোরবানির হাটে বড় আকর্ষণ হবে বলেই আমরা মনে করছি।”



লাইক করুন