বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

সেনা-পুলিশের যৌথ অভিযান ঠাকুরগাঁওয়ে, সড়কে শৃঙ্খলা ফেরানো লক্ষ্য

 

স্টাফ রিপোর্টার :
ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়কে সড়ক শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে। এসময় গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় যাত্রীবাহী বাস ‘হানিফ এন্টারপ্রাইজ’, একটি মাইক্রোবাস, একটি মাহিন্দ্র গাড়ি এবং ১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মোট ৬৭ হাজার টাকার জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে শহরের রোড রেলস্টেশন এলাকা থেকে শুরু হওয়া অভিযানে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে। অভিযানে সেনাবাহিনী সদস্যদের পাশাপাশি ট্রাফিক পুলিশের কর্মকর্তারা অংশ নেন।

সেনাবাহিনী ও পুলিশের সূত্র জানায়, চলমান অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা রক্ষায় তাদের অভিযান ১৪ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। দিন-রাত বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অবৈধ ও সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বিশেষত হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট মো: আরেফে রব্বানী বলেন, “সেনাবাহিনীর সঙ্গে আমরা যৌথভাবে সন্দেহভাজন যানবাহন থামিয়ে যাচাই-বাছাই করছি। হেলমেট না পরা এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা ও জরিমানা করা হচ্ছে।”



লাইক করুন