শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

বাগেরহাটে গৃহবধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সাদিয়া (৩০) নামে এক গৃহবধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৪ নভেম্বর) রাত দশটার দিকে বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের একটি বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ সাদিয়া বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে। বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকার পারভেজের স্ত্রী। তিন বছর ধরে স্বামীকে নিয়ে রণবিজয়পুর গ্রামের শহিদুল চাকলাদারের বাড়িতে ভাড়া থাকতেন সাদিয়া।
স্বামী পারভেজ বাগেরহাট সদর উপজেলার গোবর দিয়া গ্রামের মাসুম ওরফে ছোট বাবুর পালিত ছেলে। সে পেশায় একজন বাস চালক।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে তার ঘরের ভিতর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে মরাদেহটি ঘরের ভিতরে রেখে পালিয়ে যায়। অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সবদিকে বিবেচনা করে গৃহবধূর মৃত্যুর কারণ খুজতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে । আশা করি এর মূল রহস্য উৎঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।
ওসি আরো বলেন, শুক্রবারের পর থেকে নিহত সাদিয়ার স্বামী পারভেজকে ওই এলাকায় আর কেউ দেখেনি।



লাইক করুন