শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

বালিয়াডাঙ্গীতে জুলাই দ্রোহ উপলক্ষে ছাত্রশিবিরের নানা আয়োজন

oplus_1048576

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এবং বালিয়াডাঙ্গী আদর্শ থানা শাখার তত্ত্বাবধানে বালিয়াডাঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ‘জুলাই ডকুমেন্টারি’ প্রদর্শন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রমের পর সন্ধ্যায় জুলাই মাসে ইসলামী আন্দোলনে শহীদদের স্মরণে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আনিস আহমেদ, দপ্তর সম্পাদক আল আমিন, মানবাধিকার সম্পাদক সার্জিস, উত্তর থানা শাখার সভাপতি হুমায়ুন কবির, দক্ষিণ থানা শাখার সভাপতি নুরশাদ এবং সাধারণ সম্পাদক আরিফ।



লাইক করুন