বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

বালিয়াডাঙ্গীতে ১৮০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ধ্বংস করা হলো জনসম্মুখে

Oplus_131072

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে প্রায় ১৮০ কেজি পিরানহা জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাজারের আড়তে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১৮০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ করে ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে ভবিষ্যতে এসব মাছ বাজারজাত না করেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে পুকুরপাড়ে মাছগুলো মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার ও সহকারী মৎস্য অফিসার আবুল কালাম আজাদ।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন, “প্রতিটি বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এরপরও কেউ নিষিদ্ধ মাছ বিক্রি করলে নিয়মিত অভিযানের মাধ্যমে জব্দ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



লাইক করুন