শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

যারা যেন তেন নির্বাচনের স্বপ্ন দেখছেন, ছাত্রসমাজ তাদের দুঃস্বপ্নে পরিণত করবে: জামায়াত নেতা

oplus_1048576

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
যারা জনগণের মতামত ও দাবিকে উপেক্ষা করে সংস্কারবিহীন, বিচারহীন ও ‘জুলাই সনদ’ ছাড়া যেন তেন একটি নির্বাচন করার স্বপ্ন দেখছেন, তাদের সে স্বপ্ন ছাত্র ও যুবসমাজ দুঃস্বপ্নে পরিণত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও -১ আসনের এমপি প্রার্থী মো. দেলোয়ার হোসেন।

শনিবার (৫ জুলাই) বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত যুব সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, “যুগে যুগে তারুণ্যই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমরা রাজনীতিবিদরা যেখানে ব্যর্থ, সেখানে ছাত্ররাই বুকের তাজা রক্ত দিয়ে, গুলির সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে। দেশকে মুক্ত করেছে খুনি হাসিনার দুঃশাসন থেকে, রাজনীতিবিদদের কারাগার থেকে।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রসমাজ যেভাবে নেতৃত্ব দিয়েছিল, আজকের আন্দোলনেও তারাই পথ দেখাচ্ছে। এই তরুণ প্রজন্ম আর কাউকে ফাঁকি দিতে দেবে না। আগে সংস্কার, আগে বিচার, আগে জুলাই সনদের ঘোষণা—এরপরই নির্বাচন। নয়তো সেই নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা।”

দেলাওয়ার হোসেন বলেন, “ছাত্ররা ক্ষমতার পালাবদলের জন্য জীবন দেয়নি। ছাত্ররা স্বপ্ন দেখেছিল একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত, মানবিক বাংলাদেশ গড়ার। ”

তিনি বলেন, “দেশে প্রায় ১২ কোটি ভোটারের মধ্যে ৪ কোটিই তরুণ। আগামী বাংলাদেশ কেমন হবে সেটা তারুণ্যই নির্ধারণ করবে। যারা সেই তরুণদের অবমূল্যায়ন করছেন, তারা বড় ভুল করছেন।”

বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের ইসলামীর যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিধি উপস্থিত ছিলেন কেন্দ্রী মজলিসের সূরা সদস্য ও সাবেক জেলা আমির ঠাকুরগাঁও -২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল কফিল উদ্দীন, জেলা যুব বিভাগের সভাপতি শাহজালাল জুয়েল, জেলা শহর শাখার ছাত্রশিবিরের সভাপতি আমজাদ হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



লাইক করুন