শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

রাণীশংকৈলে শুভ শক্তি’র গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন।

 

আব্দুল্লাহ্ আল নোমান, মুক্ত বাংলা টিভিঃ

রাণীশংকৈলে বৃহস্পতিবার (২২ মে) সকালে সামাজিক সংগঠন শুভ শক্তি ইউনিটির উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা, ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠান মুখীকরণ এবং পুষ্টির চাহিদা মেটাতে উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের ৩৫ টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানায় জাম, জলপাই ও আমলকি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মেহেদী হাসান শুভ। উপস্থিত ছিলেন,ডিকে কলেজের অধ্যক্ষ সোলেমান আলী, কাদিহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনীকান্ত রায়, কাদিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, কাদিহাট কেডি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের, ধর্মগড় ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম,বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মেহেদী হাসান,ব্যবসায়ী ইমদাদুল হক মিলনসহ শুভ শক্তি ইউনিটির সদস্যবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এডভোকেট মেহেদী হাসান শুভ বলেন, আমরা বিগত দিনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও কবরস্থানে ৪’হাজারের বেশি বৃক্ষরোপণ করেছি। তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ চলছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কার্যক্রম চলমান থাকবে।



লাইক করুন