শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

রাণীশংকৈল ডিগ্রি কলেজের সেমিনার সহকারীর বিরুদ্ধে ফরম ফিলাপের নামে টাকা আত্মসাতের অভিযোগ

 

রাকিব ফেরদৌস,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রাণীশংকৈল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মাহমুদুল হাসান জিন্নাহর বিরুদ্ধে ডিগ্রি চতুর্থ বর্ষের ফরম ফিলাপের কথা বলে ছাত্র-ছাত্রীদের হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

৮ জুলাই (মঙ্গলবার) সকাল ১২ ঘটিকার সময় ভুক্তভোগী শিক্ষার্থীরা এসে রাণীশংকৈল ডিগ্রি কলেজ প্রশাসনিক ভবনের সামনে সেমিনার সহকারী মাহমুদুল হাসান জিন্নাহর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন, মোঃ আব্দুর রউফ (২৬)
পিতাঃ মোঃ আবু হাসান, সাং নেয়ামতপুর , ওয়ার্ড নং ৮ ভানোর ইউনিয়ন, বালিয়াডাঙ্গী তার কাছে ৯৫০০ টাকা।
মোঃ মাহফুজুর রহমান ২৪, পিতা মোঃ আব্দুস সবুর, সাং মন্ডলপাড়া ওয়ার্ড নং ৪,১নং ধর্মঘর ইউনিয়ন তার কাছে ১৩০০ টাকাসহ বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষার্থীদের কাছে ফরম ফিলাপের নাম করে টাকা নিয়ে আত্মসাৎ করেছে।

এ বিষয়ে অত্র কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল ছুটিতে থাকায় মুঠোফোনে তার কাছে ঘটনাটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি আমি অবগত রয়েছি আমি কলেজে গিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

কলেজের অন্যান্য প্রভাষকেরা বলেন,এর আগেও টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত সেমিনার সহকারী মাহমুদুল হাসান জিন্নাহকে সোকজ করা হয়েছিলো, ডিগ্রী কলেজের অধ্যক্ষকে বার বার বলার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কলেজ করেনি কলেজ কর্তৃপক্ষ।

অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রুমা নাহিদ বলেন ,অভিযুক্ত মাহমুদুল হাসান জিন্নাহকে প্রায় ৫-৬ লক্ষ টাকার একি কেলেঙ্কারির অভিযোগের প্রমাণ পেয়ে কলেজ থেকে শোকজ করা হয়েছে।তারপরেও তার এভাবে প্রতারণার বিষয়টি দুঃখজনক।

ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে অভিযুক্ত সেমিনার সহকারী মাহমুদুল হাসান জিন্নাহকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি ভুক্তভোগী শিক্ষার্থী সহ সকলের।



লাইক করুন