বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

হাতেনাতে টিসিবির মসুর ডাল জব্দ, জরিমানা করে এতিমখানায় বিতরণ করলেন ইউএনও

স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বাজারে টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রির অভিযোগে এক মুদি দোকানে অভিযান চালিয়ে হাতেনাতে ১০০ কেজি মসুর ডাল জব্দ করেছে প্রশাসন। পরে দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত ডাল উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

শনিবার (৩১ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী বাজারের মেসার্স শামসুল মুদি স্টোরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ।

অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য বরাদ্দকৃত টিসিবির মসুর ডাল দোকানে মজুত করে রাখা হয়েছে। ইউএনও বিষয়টির সত্যতা পেয়ে দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং দোকান থেকে ১০০ কেজি মসুর ডাল জব্দ করেন।পরে ওই ডাল উপজেলার বেশ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।

ইউএনও পলাশ কুমার দেবনাথ বলেন, “সরকারি ভর্তুকির পণ্য মজুত বা কালোবাজারে বিক্রি সম্পূর্ণ বেআইনি। সাধারণ মানুষের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”



লাইক করুন