শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

হাসপাতালে ওষুধ থাকলেও রোগীদের পাঠানো হয় বাইরের দোকানে! দুদকের অভিযানে ফাঁস

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (৫০ শয্যা হাসপাতাল)–এ নিম্নমানের খাবার ও রোগীদের বাইরে থেকে ওষুধ সংগ্রহে বাধ্য করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১ জুলাই) দুপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজীর নেতৃত্বে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের রান্নাঘর, গুদামঘর ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী জানান, “হরিপুর ৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম ছদ্মবেশে পর্যালোচনা করা হয়। রোগীদের সাথে কথা বলে নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। খাবার নিম্নমানের, ডায়েট চার্ট অনুযায়ী নয়। মজুদ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ওষুধ রোগীদের না দিয়ে বাইরে থেকে কিনতে বলা হচ্ছে।”

তিনি আরও বলেন, “রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। ফলে রোগীরা বাধ্য হচ্ছেন বাইরের ডায়াগনস্টিক সেন্টারে বেশি খরচে পরীক্ষা করাতে। বিষয়গুলো খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে।”

এ সময় দুদক টিম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এবং কিছু গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহ করে।

অভিযান চলাকালে দুদকের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।



লাইক করুন