শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

আওয়ামী লীগ ইস্যুতে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এনডিপি।

নিজস্ব প্রতিনিধি, মুক্ত বাংলাঃ

আওয়ামী লীগ ইস্যুতে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

আজ এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, “গত ১৬ বছরে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা ক্ষমতা ধরে রাখতে গুম, খুন, লুট ও দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।”

তারা অভিযোগ করেন, এনডিপির প্রতিষ্ঠাতা মহাসচিব সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। হেফাজতের শাপলা চত্বরে হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের নির্মম দমন, সাংবাদিক হত্যাসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটি ফ্যাসিবাদী রূপ নিয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এনডিপিকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন না দেওয়ার জন্য সরাসরি হস্তক্ষেপ করেছিল। এ ছাড়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ছাত্র ছলের ওয়াসীমসহ হাজারো নেতাকর্মীর নির্মম হত্যাকাণ্ড এবং পঙ্গুত্ববরণ করা নেতাকর্মীদের দুর্দশার কথাও তুলে ধরা হয়।

নেতৃদ্বয় বলেন, “আওয়ামী লীগ নৈতিকভাবে তাদের রাজনীতির অধিকার হারিয়েছে। বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে তা সময়োচিত এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।



লাইক করুন