সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

খুলনার নতুন তারায় মা দিবস উদযাপন।

নিজস্ব প্রতিনিধি, মুক্ত বাংলাঃ

আজ ১২ মে ২০২৫, সোমবার সন্ধ্যা ৬টায় খুলনার খালিশপুর গোয়ালখালীতে নতুন তারা সাহিত্য সংস্থার ভবনে মা দিবস উপলক্ষে এক অনন্য সাহিত্য-সংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও নতুন তারা আন্তর্জাতিক অনলাইন সাহিত্য সংস্থার উপদেষ্টা মো. মঞ্জুর হোসেন ঈসা।

তিনি বলেন, “মা-এর জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। মা প্রতিটি সন্তানের হৃদয়ে প্রতিমুহূর্তে জাগ্রত। তাঁর আদর, স্নেহ, ভালোবাসা ও ত্যাগের তুলনা নেই।” তিনি আরও বলেন, পৃথিবীতে মা নিয়ে যত সাহিত্য সৃষ্টি হয়েছে, অন্য কোনো সম্পর্ক নিয়ে তত লেখা হয়নি। মাদার তেরেসা, বেগম রোকেয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি আলোকিত মা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি বৃদ্ধাশ্রমের বাস্তবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সকলকে মা-বাবার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

ব্যক্তিগত স্মৃতিচারণায় তিনি বলেন, “আমার জীবনে সবচেয়ে বড় প্রেরণা ছিলেন আমার মা। তিনি কখনো নেতিবাচক কিছু বলতেন না। সবসময় বলতেন—তুই একদিন দেশসেরা হবি। আজ তিনি না থাকলেও তাঁর প্রেরণাই আমাকে এগিয়ে নিয়ে চলেছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সাহেদা খানম। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত লেখিকা স্মৃতি রেখা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক আবু আসলাম বাবু, সাইফুল মিনাসহ প্রমুখ।



লাইক করুন