মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি, মুক্ত বাংলাঃ

ভাংনাহাটি, শ্রীপুরে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নারী ও শিশুদের উন্নয়ন বিষয়ে নানা পরিকল্পনা ও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এস এম মোমোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মরিয়ম আক্তারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মহিলা অধিদপ্তরের তাসলিমা আক্তার, প্রধান বক্তা সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা গাজী গফফার চৌধুরী, সদস্য মেহেদি হাসান আশিক , বিশিষ্ট ব্যাংকার মাহাবুবুর রহমান এবং সমাজসেবক এমদাদুল সরকার,সংগঠন এর অর্থ সম্পাদক ফিরোজা,হাফছা খাতুন মমিন, শিউলী আক্তার, মাহমুদা খাতুন।

উঠান বৈঠকে বক্তারা বলেন, মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আনাই এই সংগঠনের মূল লক্ষ্য। এ সময় বাল্যবিবাহ রোধ, নারী অধিকার রক্ষা, ও শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসেবায় সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় নারীরা এ উঠান বৈঠকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।



লাইক করুন