বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

ঠাকুরগাঁওয়ে চুরির অভিযোগে দুই শিশুকে বেঁধে নির্যাতন করে চুল কেটে দেয়

স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের এক মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগে দুই শিশুকে রশি দিয়ে বেঁধে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২১ মে) রাতে উত্তর বটিনা আল-আকসা জামে মসজিদে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে শুরু হয় তীব্র সমালোচনা।

আটক হওয়া দুই শিশু হলো দেবীপুর ইউনিয়নের কিসমত কেশুরবাড়ি এলাকার লুৎফর রহমানের ছেলে ফয়সাল (১৩) এবং বাবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ ওরফে সজীব (১২)। তারা দুজনেই স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসীর ভাষ্যমতে, বুধবার মাগরিবের নামাজের পর থেকেই দুই শিশুকে মসজিদের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে এশার নামাজের সময়ও তাদের মসজিদ এলাকায় অবস্থান করতে দেখা গেলে সন্দেহ হয় মুসল্লিদের। জিজ্ঞাসাবাদে তারা জানায়, নামাজ পড়তে এসেছে।

তবে তাদের কাছে থাকা ব্যাগে কিছু টাকা ও যন্ত্রপাতি দেখে সন্দেহ আরও বাড়ে। পরবর্তীতে মসজিদের দানবাক্সের তালা ভাঙা ও বাক্স খালি পাওয়া গেলে দুই শিশুকে আটক করা হয়। এলাকাবাসীর দাবি, তাদের কাছ থেকে টাকা, প্লাস, টেস্টার ও ওয়াল কাটার মেশিন পাওয়া গেছে।

পরে শাস্তি হিসেবে দুই শিশুর হাত রশি দিয়ে গ্রিলের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং মাথার অর্ধেক চুল কেটে দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যদের ডেকে এনে তাদের হাতে তুলে দেওয়া হয়।

এ ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। অধিকাংশ নেটিজেন শিশুদ্বয়ের সঙ্গে এমন আচরণকে অমানবিক বলে মন্তব্য করেন।

ঘটনাটি নিয়ে পুলিশ বা প্রশাসনের কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
একজন স্থানীয় বলেন, “কেউ চুরি করলে তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করতে হয়। তারা তো শিশু, বয়সও কম। এভাবে চুল কেটে, রশি দিয়ে বেঁধে মারধর করা মোটেও ঠিক হয়নি। যারা এমন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।”

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। কেউ চুরি করলে তাকে আইনের আওতায় আনতে হবে। কেউ নিজের হাতে শাস্তি দিতে পারে না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, “চুরির অভিযোগে দুই শিশুর হাত-পা বেঁধে নির্যাতন ও চুল কেটে দেওয়ার বিষয়টি কেউ আমাকে জানায়নি। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে এভাবে চুল কেটে দেওয়ার অধিকার কারো নেই। যারা এটি করেছে, তারাও আইনের চোখে অপরাধী।”



লাইক করুন