বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

বিদেশি প্রভুদের খুশি করতে রাজনীতি নয়, বাংলাদেশের মানুষের খুশির রাজনীতি চাই- সোহাগ

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবসময় ভারত, পাকিস্তান, আমেরিকা, রাশিয়া কিংবা চীনের আশীর্বাদে ক্ষমতার মসনদে যেতে চাই, নিজের পকেট ভারী করার পাশাপাশি বিদেশি প্রভুদের রাজি খুশি করতেই ব্যস্ত থাকে। অথচ বাংলাদেশের সাধারণ জনগণ কী চাই? তাদের ভালো-মন্দ ভেবে তাদের মতামত নিয়ে রাজনীতি করে না কিংবা সরকার পরিচালনা করে না অথবা করতেও চাইনা কখনোই।

অন্য দেশের মদদে কিংবা গোয়েন্দা বাহিনী, এলিট আমলা ও গাদ্দার সুশীলদের সহায়তায় ক্ষমতার মসনদে সাময়িক সময়ের জন্য বসতে পারলেও বাংলাদেশের কৃষক-শ্রমিক মেহনতি সাধারণ মানুষের অন্তরে কখনো জায়গা করে নিতে পারবেন না। আপনাদের পিঠে পিছে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, পুঁথি পাঠের মতো গাইল পাঠ করে।

 

বিট্রিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে মুক্তিযুদ্ধ কিংবা ২৪ বিপ্লবে বার বার সাধারণ কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা বিদ্রোহ করে রক্ত দিয়ে প্রমাণ করেছে, জুলুম সীমানা ছাড়িয়ে গেলে অথবা ধৈর্যের বাঁধ ভেঙে গেলেই মুক্তির জন্য মানুষ বার বার বিপ্লবী হয়ে উঠবে।

র*ক্ত দিবে নয়তো নিবে তাতে কোনো ভয় করবে না।

এই ২৪ বিপ্লবে একজন হয়তো পালানোর সুযোগ পেয়েছে কিন্তু আগামীতে আপনি/ আপনারা পালানোর সুযোগ নাও পেতে পারেন।

 

অতএব বিদেশী প্রভুদের আশ্রয়ে এই বাংলার জমিনে নয়া স্বৈরাচার/ ফ্যাসিবাদ হয়ে উঠার আগেই সতর্ক হয়ে যান। দল ও নিজেদের সংস্কার করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন।

আমি খুব করে চাই বর্তমান সময়ে নয়া রাজনৈতিক বন্দোবস্তের সাথে গণ মানুষের দল হিসেবে নতুন কিছু রাজনৈতিক দল আসুক।

বাংলাদেশে পন্থী হয়ে বাংলার খেটে খাওয়া সাধারণ গণ মানুষের দল বড্ড প্রয়োজন এই দেশে। সৎ মানুষ ও তারুণ্য নির্ভর এক/ একাধিক রাজনৈতিক দল হোক এই প্রত্যাশা। প্রতিযোগিতা হোক ভালো কাজের, পরিবর্তন হোক এই সমাজ ও দেশের।

ইনকিলাব জিন্দাবাদ।। 💕

 

মোঃ সোহাগ আলী 

( উদ্যোক্তা, মিডিয়া ও মানবাধিকার কর্মী )



লাইক করুন