বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

ইমামের চাকরি দেওয়ার নামে এক প্রতারণা, সেনাবাহিনীর হাতে আটক

স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁও বিমান বন্দর এলাকায় সেনাবাহিনীর তত্বাবধায়নে থাকা মসজিদের ইমামের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার দায়ে তোফাজ্জল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার রাতে তাকে অভিযান চালিয়ে আটক করা হয়। তোফাজ্জল হোসেন জেলার সদর উপজেলার মাদারগঞ্জ কসাইপাড়া এলাকার বাসিন্দা।

সেনাবাহিনী জানিয়েছে, ঠাকুরগাঁও বিমান বন্দর এলাকায় সেনাবাহিনীর তত্বাবধায়নে থাকা মসজিদের ইমামের চাকরি দেওয়ার নামে স্থানীয় জাকির হোসেন নামে এক ব্যক্তির নিকট ২০ হাজার টাকা দাবি করে। তিনি নয় হাজার ৫’শ টাকা প্রদান করেন। পরে চাকরি দিবে দিবে বলে সময় অতিবাহিত করলে সন্দেহ হয় জাকির হোসেনের। এদিকে চাকরির বিজ্ঞপ্তিও হাতে না পাওয়ার কারণে গত শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে বিষয়টি অবগত করলে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

সেনাবাহিনী আটকের পর তোফাজ্জল হোসেন চাকরি দেওয়ার নামে টাকা গ্রহণে করে প্রতারণামূলক কাজ করেছেন বলে স্বীকার করেন।পরে তাকে সদর থানায় হস্তান্তর করেন সেনাসদস্যরা।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, তোফাজ্জল হোসেনের নামে প্রতারণার মামলা হয়েছে। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও অস্থায়ী সেনাক্যাম্প থেকে জানানো হয়েছে, প্রতারণাসহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। অপরাধ দমনে ঠাকুরগাঁওবাসীর সহযোগিতা চান তারা।



লাইক করুন