বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, বাবা-ছেলেসহ আহত ৩

 

স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও জেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় একজন কৃষক মারা গেছেন এবং বাবা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন।

রোববার (২২ জুন) বিকেল ৪টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের পরদেশী পাড়া গ্রামে ৬/৭ জন ধানের চারা রোপণের সময় মাঠে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা মশিউর রহমান (৩৬) ও তার ছেলে সাব্বির (১৬) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে, একইদিন সকাল ১০টার দিকে বালিয়াডাঙ্গী থানার ববড়পলাশবাড়ী ইউনিয়নের খেরবস্তি গ্রামের মো. শামিম (২২) বিজিবি নাগরভিটা ক্যাম্পের পাশে ৩৭৮ ও ৩৭৯ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে গেলে বজ্রপাতের শিকার হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, বৃষ্টি শুরু হওয়ার পরও খোলা জায়গায় কাজ করার সময় এ ধরনের দুর্ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সততা নিশ্চিত করেছেন।



লাইক করুন