শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

বালিয়াডাঙ্গীতে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ

Oplus_0

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার ব্যানারে চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা জুলফিকার আলী জিল্লুর, সভাপতি ও সানরাইজ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ রফিজুল ইসলাম, স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম, লতিফুন্নেছা মডেল স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সরকার, বেলতলা প্রতিভা স্কুলের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আইয়ুব আলী প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি ও সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিলেন। হঠাৎ করে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত।

বালিয়াডাঙ্গী উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি রফিজুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি প্রজ্ঞাপন বাতিল না করে তাহলে আমরা বৃত্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে তালা ঝুলিয়ে আন্দোলনে যাবো। তিনি এ বিষয়ে বিএনপি মহাসচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলম এবং জামায়াতের আমিরের দৃষ্টি আকর্ষণ করেন।

পরে বিক্ষোভকারীরা একটি র‌্যালি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাপ্ত করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

ইউএনও শিক্ষার্থীদের শান্তভাবে প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানালে শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে ফিরে যান।

 



লাইক করুন