বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

বালিয়াডাঙ্গীতে বাড়ীর পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

Oplus_131072

 

স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ীর পাশে পাকা রাস্তার খেলা করছিল দেড় বছর মৃত শিশু আল মুনতাসির। খেলার ফাঁকে রাস্তার পুর্ব পাশে এসে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

শুক্রবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা।

নিহত শিশু আল মুনতাসির উপজেলার দুওসু্ও ইউনিয়নের ছোট পলাশবাগড়ী গ্রামের মাসুদ রানার ছেলে।

পরিবারের লোকজন জানায়, খেলার সময় বাড়ীর পাশে পুকুরে পড়ে ডুবে যায় মুনতাসির। স্বজনরা টের পেয়ে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। আকাশ বাতাশ ভারী হয়ে উঠেছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্ষায় বাচ্চাদের দিকে নজর রাখা উচিত। বিশেষ করে যাদের বাড়ীর আশে পাশে পুকুর অথবা খাল রয়েছে।



লাইক করুন