বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল

প্রেসক্লাব উড়িয়ে দেওয়ার হুমকি দাতা সেই নব্য নেতা “মাসুদ” বহিষ্কার।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:-

ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী রাণীশংকৈল প্রেসক্লাবকে উদ্দেশ্যে করে  উড়িয়ে দেওয়াসহ প্রকাশ্যে গুষ্টিসাফ করে দেওয়ার হুমকি দাতা পৌর কৃষক দলের নব্য নেতা মাসুদ রানাকে  বহিষ্কার করেছে জেলা কৃষক দল।

শনিবার (৯ আগস্ট) বিভিন্ন গণমাধ্যমে “রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জেলা কৃষকদলের নজরে আসলে রাত ৯ টার দিকে জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জল স্বাক্ষরিত এক বহিষ্কার পত্র জারি করেন।

বহিষ্কারাদেশে আদেশে জানানো হয়,অনৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে রানীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মো: মাসুদ রানা কে সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা কৃষকদল ইতিমধ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বহিস্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন বলেন, কৃষক দলের ব্যানারে অবৈধ কর্মকান্ড করতো এই মাসুদ রানা। তাকে বহিষ্কার করে কৃষক দল কলঙ্ক মুক্ত হলো। এধরনের ব্যক্তি যাতে বিএনপির কোনো স্থানে জায়গায় না পায় তার উদাত্ত আহ্বান রইলো।



লাইক করুন