মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ–জার্মান হেল্প ফর ম্যান-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির প্রধান অতিথি জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, আমাদের সমাজে আজও নানাভাবে পুরুষরা নির্যাতিত হচ্ছেন, কিন্তু তারা সেই অভিযোগ কোথাও বলতে পারেন না। নারী নির্যাতন প্রতিরোধে আলাদা আইন থাকলেও পুরুষ নির্যাতন প্রতিরোধে কোনো সুনির্দিষ্ট আইন নেই—যা সমাজে বৈষম্যের একটি বড় উদাহরণ বলে তিনি উল্লেখ করেন।

ঈসা বলেন, “পরকীয়া বা দাম্পত্য কলহের ক্ষেত্রে সবসময় পুরুষদের একতরফাভাবে দোষী ধরে নেওয়া হয়। অথচ একই ঘটনায় নারীর দায়ও থাকে—কিন্তু আইন ও সমাজ উভয়ই সেখানে নীরব। পুরুষদের মানসিক, সামাজিক ও পারিবারিক নিপীড়নের বিষয়টি আমাদের নতুন করে ভাবতে হবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশ–জার্মান হেল্প ফর ম্যান আজ যে মানববন্ধনের আয়োজন করেছে, তা দেশের সামাজিক বাস্তবতায় একটি নতুন দৃষ্টিভঙ্গি যোগ করেছে। এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক উদ্যোগ। পুরুষদের অধিকার নিয়ে যারা কাজ করছেন, তাদের এই উদ্যোগ ভবিষ্যতে সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়া। তিনি বলেন, পুরুষদের ওপর হওয়া মানসিক, আর্থিক, সামাজিক এবং পারিবারিক নিপীড়ন নিয়ে কথা বলা এখন সময়ের দাবি। পরিবারে, কর্মক্ষেত্রে এবং সমাজে পুরুষদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তাদের সুরক্ষা ও মর্যাদাও তেমনই উল্লেখযোগ্য।

এছাড়াও কর্মসূচিতে সংগঠনের অন্যান্য নেতা, মানবাধিকারকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন— শুধুমাত্র নারীর অধিকার নয়, পুরুষের অধিকার রক্ষার কথাও সমাজে সমানভাবে আলোচিত হওয়া উচিত। পরিবারে দায়িত্ব, কর্মক্ষেত্রে চাপ এবং সামাজিক প্রত্যাশার কারণে পুরুষরা অনেক সময় চরম মানসিক যন্ত্রণা ভোগ করেন। পুরুষদের প্রতি সহিংসতা, অপবাদ, মিথ্যা মামলার বিষয়গুলো স্বীকৃতি ও আইনি সমাধান প্রয়োজন।

মানববন্ধনে বক্তারা পুরুষ নির্যাতন প্রতিরোধে পৃথক আইন, মানসিক সহায়তা সেল, আইনি পরামর্শ কেন্দ্র স্থাপন এবং সামাজিক সচেতনতা বাড়ানোর দাবি জানান। কর্মসূচির শেষে আন্তর্জাতিক পুরুষ দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন— “একটি সুস্থ, ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে পুরুষ ও নারী উভয়ের অধিকার, সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি।”



লাইক করুন