সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে

জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময়

Oplus_131072

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:

জনস্বার্থে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রশাসন, পুলিশ ও সাংবাদিক নেতৃবৃন্দ। পবিত্র মাহে রমজান উপলক্ষে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় এ আহ্বান উঠে আসে।

সোমবার (০২ মার্চ) বালিয়াডাঙ্গী উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি এমএন নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক ও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম।

প্রেস ক্লাবের সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ্‌ এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিরাসহ আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন জীবন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, এসএম মশিউর রহমান, দবিরুল ইসলাম, জিহাদ হাসান রাজু প্রমুখ।

বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও নৈতিকতার মাস। ব্যক্তি ও পেশাগত জীবনে সততা, ন্যায় ও দায়িত্ববোধের চর্চা সমাজকে এগিয়ে নেয়। প্রশাসন, পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠা আরও শক্ত ভিত্তি পায়।

মতবিনিময় সভায় বক্তারা সামাজিক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বয়ের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।



লাইক করুন