রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ

নিজস্ব প্রতিবেদক, মুক্ত বাংলা টিভিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে দেশের বিভিন্ন ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন ভোলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার রেদোয়ান আসিফ। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে ভোলা জেলার রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আনন্দের জোয়ার বইছে।

ছাত্র রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, বলিষ্ঠ নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই ইঞ্জিনিয়ার রেদোয়ান আসিফকে এই পদে মনোনীত করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর মতো মেধাবী ও তরুণ সংগঠকের অংশগ্রহণে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল আগামী দিনে আরও সুসংগঠিত ও বেগবান হবে।

ভোলাবাসীর জন্য গর্বের মুহূর্তঃ

শুধু রেদোয়ান আসিফ নন, তাঁর পাশাপাশি ভোলার আরও বেশ কয়েকজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান করে নিয়েছেন। পুরো জেলাবাসীর জন্য এটি অত্যন্ত গর্বের বিষয়। তরুণ এই নেতৃত্ব আগামী দিনে জাতীয়তাবাদী আদর্শের পতাকাবাহী হিসেবে যেকোনো সংকট ও সংগ্রামে দলের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে সবার প্রত্যাশা।

ইঞ্জিনিয়ার রেদোয়ান আসিফের মতো শিক্ষিত ও দক্ষ তরুণদের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং দেশ ও দলের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নেতাকর্মীরা।

একযোগে ২৯ কমিটি ঘোষণাঃ

গতকাল শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরের একযোগে ২৯টি কমিটি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কেন্দ্রীয় সংসদ।



লাইক করুন