সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বছরব্যাপী কর্ম মূল্যায়নে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায় সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ

বছরব্যাপী কর্ম মূল্যায়নে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায়

বছরব্যাপী কর্মমূল্যায়নে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায়

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বছরব্যাপী কর্মমূল্যায়নের ভিত্তিতে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায়।

সোমবার (৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে “টেকসই কৃষি উন্নয়ন (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কৃষি সম্প্রসারণ কার্যক্রমে দক্ষতা, দায়িত্বশীলতা এবং মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার স্বীকৃতিস্বরূপ জয় রায়কে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোছা. শামীমা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. আলাউদ্দিন শেখ ও দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফ আফজাল।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জয় রায়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং কৃষি উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন। এ সময় উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে এবং কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।



লাইক করুন