বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বছরব্যাপী কর্ম মূল্যায়নে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায় সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ

বন্ধুদের সঙ্গে নদীতে গোসল, প্রাণ গেল কিশোর বাপ্পীর

Oplus_0

স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁও ‘মিনি কক্সবাজার’ খ্যাত বুনিয়াডাঙ্গী ব্রিজ এলাকায় বন্ধুদের সঙ্গে তীরনই নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারালেন সৌরভ হাসান বাপ্পী (১৭) নামে এক কিশোর।

শুক্রবার (২৭ জুন) দুপুরে রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের বুনিয়াডাঙ্গী ব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাপ্পী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ঢেকনাপাড়া গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের আগে বাপ্পীসহ ৬-৭ জন বন্ধু মিলে বুনিয়াডাঙ্গী ব্রিজের নিচে নদীতে গোসল করছিল। একপর্যায়ে বাপ্পী পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি।

পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে কিছু সময় পর বাপ্পীর মরদেহ উদ্ধার করে। ঘটনাটি মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



লাইক করুন