শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
বছরব্যাপী কর্ম মূল্যায়নে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায় সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ

হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল নোমান, নিজস্ব প্রতিবেদক-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ জুন) বিকেলে গোগর পটুয়াপাড়া কাশিবাড়ি ফুটবল মাঠে ১৬ টি দলের অংশগ্রহণে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন’র পৃষ্ঠপোষকতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। আনিসুজ্জামান রুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন, টিএইচ আব্দুস সামাদ চৌধুরী, বিএনপি সভাপতি আতাউর রহমান, অফিসার ইনচার্জ তাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন বলেন, এলাকার তরুণ সমাজকে নানা রকম অসঙ্গতিপূর্ণ কার্যকলাপ থেকে দূরে রাখতে একমাস যাবত এ খেলার আয়োজন করি। এবং সফলভাবে শেষ করতে পেরে আপনাদের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করছি। শুধু খেলাধুলা নয় নানা রকম উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি আমি পীরগঞ্জ-রাণীশংকৈল বাসী আপনাদের পাশে থাকতে চাই।

এ সময় তিনি আরও বলেন, হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন একটা অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য সমাজসেবা। এ প্রতিষ্ঠান প্রথম থেকেই বিভিন্ন ভাবে কাজ করে আসছে। এবং আগামীতেই বিভিন্ন কাজ করে অত্র এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আপনাদের পাশে থাকবে বলে জানান তিনি।

খেলায় নিদিষ্ট সময়ে গোল না হওয়ায় মাহিদ ফুটবল একাডেমি পীরগঞ্জকে ট্রাইবেকারে হারিয়ে এস এস স্পোর্টিং ৪ নং লেহেম্বা চাম্পিয়ন হয়।পরে অতিথিবৃন্দ জয়ী দলের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বসাক এবং খেলা ধারাভাষ্যকার হারুন অর রশিদ ও খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান বিপলু,জয়নুল আবেদিন প্রমুখ।



লাইক করুন