শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী।

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের জয়, ৩৭ বছর পর নতুন মুখ সংসদে

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড্যাবের সাবেক মহাসচিব ডাক্তার আব্দুস সালাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও-২ আসনের ১০৪ টি কেন্দ্র ও পোস্টাল ভোট গণনা শেষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার স্বাক্ষরিত একটি শিট থেকে এসব তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী ডাঃ আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ০১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। ৫ হাজার ৩১০ ভোটের ব্যবধানে জয় লাভ করে বিএনপির প্রার্থী ডাঃ আব্দুস সালাম।

বাকী ৫ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নুরুন নাহার পেয়েছে ২ হাজার ৮৭৬ ভোট, গণঅধিকার পরিষদের ফারুক হাসান ট্রাক মার্কায় ১ হাজার ৮৪৩ ভোট, এবি পার্টির নাহিদ রানা ঈগল মার্কায় ৪৫১ ভোট, ইসলামি আন্দোলনের রেজাউল করিম হাতপাখা মার্কায় ৪৩৭ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাহাবউদ্দিন আহম্মেদ কাস্তে মার্কায় ৩৮০ ভোট পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। বিজয়ের পর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও আতসবাজি করে।

বিজয়োত্তর প্রতিক্রিয়ায় বিএনপির প্রার্থী ডাঃ আব্দুস সালাম বলেন, নির্বাচনে বিজয়ী করতে সহযোগিতা করায় ভোটার, নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমরা কারও সাথে অন্যায় করব না, মিলে মিশে একসাথে কাজ করব। তিনি আরও বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি। আমরা কখনও প্রতিশোধ নেই না। আমাদের ধানের শিষের বিজয়ের অবদান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলা ও রাণীশংকৈ উপজেলার ধর্মগড়, কাশিপুর ইউনিয়ন নিয়ে ঠাকুরগাঁও-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪০ হজার
০৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ২৩২ জন এবং নারী ভোটার আছেন ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৩৮৮ জন। মোট ৭৩.০৪% ভোট। এছাড়াও আসনটিতে ২ হাজার ০৭২ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।



লাইক করুন