সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বছরব্যাপী কর্ম মূল্যায়নে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায় সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ

জনতার অধিকারের কথা বলুন, আসনের সম উন্নয়নের নিশ্চয়তা নেন। নেতার নয়, ভোট হোক জনতার ভাগ্য বদলের হাতিয়ার-সোহাগ আলী

আমাদের ঠাকুরগাঁও-০৩ আসনের অবহেলিত উপজেলা হলো রাণীশংকৈল আর ঠাকুরগাঁও-০২ আসনের অবহেলিত হলো হরিপুর। এই দুই আসনের দুই উপজেলা উন্নয়নের ছোঁয়া থেকে বারংবার বঞ্চিত।

এই দুই উপজেলায় নেতা নামক কেতা অনেক কিন্তু হ্যাডাম‌ওয়ালা আদর্শিক নেতা কজন‌ই বা আছে? এখানকার নেতারা অন্য কারো তেলসামিতে ব্যস্ত থাকে নয়তো দলীয় মাইনাস সিস্টেম পড়ে বঞ্চিত। বেশিরভাগ সময়তো জোট সমঝোতায় ভোটের বলি হয়।
সবখানের কোটা পূরণ হলে রাণীশংকৈলে উন্নয়নের কিছু উচ্ছিষ্ট পৌঁছায় মাঝেমধ্যে তবুও হয় দূর্নীতি। যাইহোক অন্তত এইবার যে ব্যক্তিকেই জনপ্রতিনিধি নির্বাচিত করবেন তাকে ভেবে চিন্তেই করুন।

সংসদে গিয়ে যেনো জনতার পক্ষে বজ্র কন্ঠে কথা বলতে পারে। আসনের জনতার চাহিদাগুলো পূরণ করতে পারবে এমন নেতা নির্বাচিত করুন। ।
জনতার অধিকারের কথা বলুন, আসনের সম উন্নয়নের নিশ্চয়তা নেন।
নেতার নয়, ভোট হোক জনতার ভাগ্য বদলের হাতিয়ার।

মোঃ সোহাগ আলী
(উদ্যোক্তা, মিডিয়া ও মানবাধিকার কর্মী)



লাইক করুন