বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বছরব্যাপী কর্ম মূল্যায়নে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায় সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ

এলিট অসাধুরা নিবন্ধন পেলে, সংগ্রামী তারেকের দল কেন নিবন্ধন পাবেনা- সোহাগ আলী

২০১৮ কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলন সংগ্রামে ছিলো আমজনতা দলের তারেক ভাই। যদিও ইদানিং উনার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা করেছি তবে বিগত সময়ে তার যে অবদান সেটা অস্বীকার করার প্রশ্নই উঠে না।

উনি আমের বিজনেস করতেই পারে এটাই স্বাভাবিক এবং প্রশংসনীয়। রাজনৈতিক চান্দা বাজির অপেক্ষায় না থেকে নিজের হালাল বিজনেস করে খাওয়াটা অতি উত্তম কিন্তু তাকে নিয়ে ট্রল করা হচ্ছে নিয়মিত যা দুঃখজনক। একশ্রেণীর এলিট অসাধুরা স্যুট টাই পড়ে কোটি কোটি টাকার দুর্নীতি করে অথচ তাদের নিয়ে ট্রল করা তো দূরের কথা আমরা সমালোচনা‌ও করিনা।

উনার পার্টি আমজনতার দল কতটুকু নিবন্ধন শর্ত পূরণ করতে পেরেছে তা জানিনা কিন্তু কদিন‌ আগে গর্জে উঠা শত কোটি টাকার বাটপারি করা ডেসটেনি এর রফিকুল আমিনের দল কোন ওয়েতে নিবন্ধন পেলো? তাহলে এত সংগ্রাম করা মানুষটি তারেকের দল কেন নিবন্ধন পেলো না?

টাকা নেই বলে রাজনৈতিক দলের নিবন্ধন পাবে না? আবার রাজনৈতিক দলের নিবন্ধন শর্তগুলো এমনভাবে করা যেনো রাজনৈতিক দলকে প্রথমেই দূর্নীতি আর চান্দাবাজির দিকে ঝুঁকে পড়তে হয় অথবা এলিট অসাধু , দূর্নীতিবাজরা এসে কোটি কোটি টাকার বিনিময়ে রাজনৈতিক দলের মালিকানা ভাগিয়ে নিবে। এমন স্বৈরাচারী নোংরা সিস্টেমের বিরুদ্ধে নিন্দা।

বিভিন্ন মিডিয়ার সূত্র থেকে তথ্য পেলাম গতকাল থেকে গণঅধিকার পরিষদের সাবেক এই নেতা ও আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান তার আমজনতা দল নিবন্ধনের জন্য আমরণ অনশনে বসেছেন নির্বাচন কমিশনের সামনে, নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান থাকবে বিষয়টি দ্রুত সুরহা করার জন্য।‌

তারেকের প্রতি সুবিচার করা হোক এবং বাংলাদেশের রাজনীতিকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতে হলে স্বৈরাচার আমলের দল নিবন্ধনের শর্তগুলো সংস্কার করা হোক দ্রুত এবং সময় উপযোগী রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা আইন প্রণয়ন করা উচিত। শ্রেণী বৈষম্য দূর হোক। নাগরিক সম-অধিকার নিশ্চিত হোক।

মোঃ সোহাগ আলী 

( উদ্যোক্তা, মিডিয়া ও মানবাধিকার কর্মী )



লাইক করুন