শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভাতিজির বাড়ীতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত সুধ বালা, আহত বোন ও ছেলে ডিজিটাল মাধ্যমে বিশেষ অবদান: সেরা মিডিয়া ও আইটি কর্মীর সম্মাননা পেলেন সোহাগ আলী। বছরব্যাপী কর্ম মূল্যায়নে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায় সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময়

ভাতিজির বাড়ীতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত সুধ বালা, আহত বোন ও ছেলে

স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী- নেকমরদ মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুধ বালা (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় তার ছেলে সারজেন সিংহ ও বোন মেজানি রানী গুরুত্বর আহত হয়।

শনিবার (২৭ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সুধ বালা উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামের ধীরেন সিংহের স্ত্রী। আহতরা হলেন, নিহত সুধ বালার ছেলে সারজেন সিংহ ও বোন ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের মেজানি রানী বিনত সিংহের স্ত্রী।

স্থানীয়রা জানান, ভাজতির বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে তিনজনসহ মোটরসাইকেলটি নেকমরদের দিকে যাচ্ছিল। অপরদিকে নেকমরদ হয়ে বালিয়াডাঙ্গীতে আসতেছিল একটি ট্রাক। লোকপুকুর ডিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সুধ বালা। ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালানোর চেষ্টা করলে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বালিয়াডাঙ্গী হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে।

আহত মেজানি রানীর স্বামী বিনত সিংহ বলেন, আমার স্ত্রীসহ তিনজন ভাজতির বাড়ীতের বিয়ের মেহমান আনার জন্য যাচ্ছিল। পথিমধ্যে এমন দূর্ঘটনার শিকার হয়

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা ট্রাক চালক ও হেল্পার কে আটক করে পুলিশে দিয়েছে।



লাইক করুন