শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বছরব্যাপী কর্ম মূল্যায়নে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায় সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ

“শের-ই-বাংলা ও মানবতন্ত্র” শীর্ষক আলোচনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি, মুক্ত বাংলাঃ 

“শের-ই-বাংলা ও মানবতন্ত্র” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বিকাল ৫.০০ ঘটিকায় রাজধানীর হোটেল অরনেট (থ্রি স্টার)-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শেরে বাংলা গবেষক সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উপদেষ্টা মোশাররফ হোসেন, এবং অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠনের উপদেষ্টা প্রফেসর নজরুল ইসলাম তামিজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, যিনি মানবাধিকার ও সমাজসেবায় বিশেষ ভূমিকার জন্য “শেরেবাংলা আইকন স্মারক সম্মাননা” লাভ করেন। এছাড়াও অনুষ্ঠানে আরও অনেকে বক্তব্য রাখেন এবং শেরেবাংলা এ কে ফজলুল হকের জীবন, দর্শন ও মানবতাবাদী রাজনীতির উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে দেশের উদীয়মান শিল্পীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

এই আয়োজনের মধ্য দিয়ে শেরে বাংলার জীবন ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আয়োজকেরা।



লাইক করুন