শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
বছরব্যাপী কর্ম মূল্যায়নে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায় সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস জনস্বার্থে প্রশাসন-পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজের প্রত্যয়, বালিয়াডাঙ্গীতে ইফতার ও মতবিনিময় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুর ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ

এই কংক্রিটের শহর

এই কংক্রিটের শহর

মোঃ ফয়সাল হাওলাদার

এই কংক্রিটের শহরে—
সূর্য ওঠে কাঁচের জানালায়,
পাখিরা নয়, বাজে মোটরহর্ন আর স্বার্থপরতার সুর।
এই শহর জানে এখানে স্বার্থে উপর কিছুই নয়।

মানুষ হাঁটে, কেউ থামে না,
তাদের চোখে আলো আর মুখে হাসি,
তবু ভেতরে অন্ধকারের ভিড়।

এখানে প্রেম মানে সময়ের হিসাব,
হৃদয় মানে কফির কাপের নিচে রাখা রসিদ,
বৃষ্টি মানে ট্রাফিকের ধূসর রঙে মিশে যাওয়া নিঃশ্বাস।

এই শহরে কেউ কাঁদে না—
কান্নারও একটা দাম আছে,
আর নীরবতা বিক্রি হয় বিলবোর্ডের আলোয়।

তবু, রাতের শেষে যখন শহরটা ঘুমায়,
তখন কোথাও একটা জানালা খোলা থাকে—
সেখানে হয়তো কেউ এখনো লিখছে,
এই কংক্রিটের শহরে
ভালোবাসা এখনও পুরোপুরি হারায়নি।



লাইক করুন