সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অভাবের অনুবাদ দশগম্বুজ মসজিদ সংরক্ষিত প্রত্নসম্পদ ঘোষণার পরও হয়নি কোন প্রত্নতাত্ত্বিক সংস্কার ভাতিজির বাড়ীতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত সুধ বালা, আহত বোন ও ছেলে ডিজিটাল মাধ্যমে বিশেষ অবদান: সেরা মিডিয়া ও আইটি কর্মীর সম্মাননা পেলেন সোহাগ আলী। বছরব্যাপী কর্ম মূল্যায়নে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায় সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন সাফল্যের ভেতরেই লুকিয়ে থাকে বিপদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শিক্ষা- ড. এস কে আকরাম আলী জনগণ ও সংসদ – অধ্যাপক ড. এস কে আকরাম আলী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ভোলার রেদোয়ান আসিফ বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড

অভাবের অনুবাদ

মোঃ ফয়সাল হাওলাদার

তোমার অভাবে
আমার শরীর জুড়ে নেমেছে এক দীর্ঘ,
অনিবার্য মন্বন্তর—
পাঁজরের ফাঁকে ফাঁকে
জারি হয়েছে ক্ষুধার নীরব শাসন,
শ্বাসগুলো কাঁপে অনাহারের অনুবাদে!
প্রতিটি নিঃশ্বাস যেন
অর্ধমৃত এক আর্তনাদের খসড়া।

দিন আসে, দিন যায়—
শরীর জুড়ে নামে রোদ,
তবু তৃপ্তি নামে না কখনোই।
আলো থেকে উষ্ণতা নির্বাসনে,
সূর্য যেন কেবল
দূর কোনো রাষ্ট্রের নাগরিক—
দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না।

রাত নামলেই
ক্ষুধার হাহাকার ঘন হয়ে ওঠে,
ঘড়ির কাঁটা এগোয় নিয়ম মেনে,
কিন্তু বুকের ভেতর
অভাবের ঢাক বাজে অবিরাম,
সময় নয়, যেন শোক গুনে চলে।

আমি দিন চালাই
স্মৃতির অন্নে—
পুরনো কথার ঝরঝরে গন্ধ,
চোখের মিশিয়ে নিই নোনা জল,
তোমার নামেই জ্বলতে থাকে
দীর্ঘ বেঁচে থাকার আয়োজন।

প্রতিটি গ্রাসে—
একটু করে ক্ষয় হই আমি।
এক ফোঁটা আদর—
মাত্র এক ফোঁটা—
হলেই হয়তো
প্রাণটা ফিরে আসত!
এই শরীরের রাষ্ট্রে
লাগু হতো বেঁচে থাকার আইন।

নইলে, রোদেলা জানো—
বুকের ভেতরেই চলবে
অন্তহীন দুর্ভিক্ষের
নিঃশব্দ ত্রাণশিবির—
যেখানে আমি প্রতিদিন
নিজেকেই লাইনে দাঁড় করাই,
আর অপেক্ষা করি
তোমার অনুপস্থিতির
শেষ ঘোষণার।



লাইক করুন